Description

হিট বাল্ব ১০০ ওয়াট – Infrared Heat Lamp Bulb, Red

শীতে বাচ্চা ব্রুডিং-এ ইনফ্রারেড লাইট কেন সেরা?

আমি নিজে এম্পিয়ার মেপে দেখেছি—
ইনফ্রারেড লাইট টানে 0.715A
নরমাল ২০০W লাইট টানে 0.858A

এক ঘণ্টায় কারেন্ট বিল হয়—
🔹 ইনফ্রারেড: ১.২৬ টাকা
🔹 নরমাল: ১.৫১ টাকা

কম এম্পিয়ার → কম বিল → বেশি হিট।

হিট পারফরম্যান্স:

নরমাল লাইট আগে আলো দেয়, পরে একটু একটু গরম হয়।

ইনফ্রারেড লাইট অন করলেই ডাইরেক্ট হিট দেয়।

তাপ সরাসরি শরীরে লাগে, বাচ্চা দ্রুত উষ্ণ হয়, ঠান্ডা কম খায়।

মর্টালিটিও কমে।

রুম গরম হওয়া:

নরমাল লাইটে রুম গরম হতে সময় লাগে।

ইনফ্রারেড লাইটে ৫–১০ মিনিটেই ব্রুডার জায়গা উষ্ণ হয়ে যায়।

আলো কম, হিট বেশি (বাচ্চা শান্ত থাকে):

ইনফ্রারেড লাইটে আলো কম থাকে।

বাচ্চা স্ট্রেস হয় না।

রাতে অন্ধকার পরিবেশ ঠিক থাকে।

বেশি আলো হলে বাচ্চা দৌড়াদৌড়ি করে—ইনফ্রারেডে এটা হয় না।

শীতের জন্য সেরা অপশন:
বড় ব্রুডিং ফার্মগুলো ইনফ্রারেড লাইটই ব্যবহার করে কারণ হিট স্টেবল থাকে এবং বাচ্চা দ্রুত বড় হয়।